জুয়ার আসর থেকে চেয়ারম্যানের ছেলেসহ আটক ৫

নিউজ ডেস্ক:

নীলফামারীর ডোমারে শনিবার রাতে জুয়া খেলার অপরাধে ইউপি চেয়ারম্যানের ছেলেসহ পাঁচ জুয়ারিকে আটক করেছে পুলিশ।

উপজেলার জোড়াবাড়ী ইউপির মির্জাগঞ্জ হাট এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন ইউপি চেয়ারম্যান আবুল হাচানের ছেলে মোমিনুল ইসলামসহ একই এলাকার জসিম উদ্দিনের ছেলে এমদাদুল ইসলাম, মির্জা আনোয়ারের ছেলে রফিকুল ইসলাম, আব্দুল গনির ছেলে ডাবলু ও মতিয়ার রহমানের ছেলে মামুন। 

রোববার পুলিশ বাদী হয়ে জুয়া আইনে তাদের বিরুদ্ধে মামলা করেছে। 

ডোমার থানার ওসি মোস্তাফিজার রহমান জানান, পাঁচ জুয়ারিকে রোববার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সূত্র: ডেইলী বাংলাদেশ।