নীলফামারীতে সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং পরিচালনা করায় জরিমানা

নিউজ ডেস্ক:

করোনা প্রতিরোধে নীলফামারীতে সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং পরিচালনা করায় দুইটি কোচিং সেণ্টারে ২০ হাজার টাকা ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে শহরে মাস্কবিহীন চলাফেরার জন্য ৭৪ জনের ১৮ হাজার ৫৫০ টাকা সহ মোট ৩৮হাার ৫৫০ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি সচেতনতাবৃদ্ধিতে স্ব স্ব ভ্রাম্যমান আদালত বিনামূল্যে মাস্ক বিতরণ ও পরিধান করিয়ে দেন।

অভিযান পরিচালনা করেন সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মফিজুর রহমান ও কিশোরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দিনব্যাপী অভিযান চালিয়ে জেলা সদর, ডোমার, সৈয়দপুর, কিশোরীগঞ্জ ও জলঢাকা উপজেলায় ভ্রাম্যমান আদালতে ওই জরিমানা করা হয়। জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটদ্বয় ভ্রাম্যমান আদালত পরিচালনায় উক্ত জরিমানা আদায় করেন। বিকাল ৫টা পর্যন্ত এ তথ্য নিশ্চিত হওয়া গেলেও ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত ছিল।

সংশ্লিষ্ট সুত্র মতে সরকারি নির্দেশনা অমান্য করে কোচিং পরিচালনার জন্য দুপুরে জেলা শহরের নিউ ওয়াপদা মোড় এলাকায় ইসলামিয়া একাডেমি কোচিং সেণ্টার ও কিশোরীগঞ্জ মেরিট একাডেমি কোচিং সেন্টাররকে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করে কোচিঃ সেন্টার দুইটি বন্ধ করে দেয়া হয়।

দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. জাহাঙ্গীর হোসাইন জেলা শহরের গাছবাড়ি থেকে কালীবাড়ী মোড় পর্যন্ত বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাস্ক বিহীন অবস্থায় চলাফেরার জন্য ৮ জনকে এক হাজার ৫শত টাকা জরিমনা করেন।

একইদিন দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সৈয়দপুর উপজেলায় অভিযান চালিয়ে ১১ জনকে ৩ হাজার ৭০০ টাকা জরিমানা করেন।

জলঢাকা উপজেলা শহরের জিরো পয়েন্ট, পেট্রোল পাম্প মোড়, উপজেলা পরিষদ চত্বরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সিফাত মো. ইশতিয়াক ভুঁইয়া ৩০ জনকে পাঁচ হাজার ৮৫০ টাকা জরিমানা করেন।

বিকালে ডোমার উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা শবনম ও উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মনোয়ার হোসেন মাস্কবিহীন চলাফেরার জন্য ১৯ জনকে ৬ হাজার ১০০ টাকা জরিমানা করেন।

ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়শ্রী রানী রায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিক ও কর্মচারীরা মাস্ক ব্যবহার না করায় তাদের ১ হাজার ৪০০ টাকা জরিমানা করেন। উত্তরবাংলা

এম২৪নিউজ/আখতার

Leave a Reply