পঞ্চগড়ে ছুরিকাঘাত করে ভ্যানচালককে হত্যা, গ্রেফতার ৩

নিউজ ডেস্ক:

পঞ্চগড়ে আলমগীর হোসেন (১৭) নামে এক ভ্যানচালক যুবকে হত্যার ঘটনায় ৩জনকে গ্রেফতার করেছে জেলা পুলিশ।শুক্রবার (২ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু আক্কাছ আহম্মেদ।

এর আগে গত বৃহস্পতিবার (১ এপ্রিল) দিনগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক প্রেস রিলিজ প্রকাশ করে পঞ্চগড়ের অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর রহমান ও সহকারী পুলিশ সুপার আব্দুল হামিদ সিআইডি।

গ্রেফতারকৃতরা হলেন, পঞ্চগড় সদর উপজেলার সুকদেব পাড়া গ্রামের মৃত জরিফ হোসেনের ছেলে ইউসুফ আলী (২৫), কামার ভিটা গ্রামের আজগর আলীর ছেলে আশিক বাবু (২১) ও পাটোয়ারী পাড়া গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে রফিকুল ইসলাম (৩৫)।

জানা গেছে, পঞ্চগড় জেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে বৃহস্পতিবার ওই ৩ আসামীকে গ্রেফতার করে নিহত ভিকটিমের কাছ থেকে ছিনিয়ে নেয়া মোবাইল ও চার্জারভ্যান উদ্ধার করা হয়।

প্রেস রিলিজ সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামীরা জানায় পঞ্চগড়ের পতিপাড়া গ্রামের কাইমুল ইসলামের ছেলে ভ্যানচালক আলমগীর হোসেন আসামী ইউসুফ ও আশিক বাবু ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে তেঁতুলিয়া উপজেলার শালবাহান বাজারে যাবে বলে দুইশত টাকায় ভিকটিম আলমগীরের ভ্যানটি ভাড়া করে। পরে তারা ভ্যান চালককে বসিয়ে চা নাস্তার নাম করে সময় ক্ষেপন করতে থাকে। আসামীরা ভ্যান চালক আলমগীরকে নিয়ে নিউ মার্কেট রাস্তা হয়ে শালবাহান বাজারের দিক দিয়ে ভজনপুর কলেজ হয়ে দেবনগর হয়ে ময়নাগুড়ি যায়। তারপরে বকশিগঞ্জ জোতগাঁও এলাকায় নদীর পাশে রাস্তা দিয়ে যাওয়ার সময় চার্জার ভ্যানের চার্জ শেষ হয়ে যায়। পরে আসামীরা ধাক্কা দিয়ে ভ্যান চালক আলমগীরকে রাস্তায় নামায় এবং আসামী ইউসুফ ভিকটিম আলমগীরের মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে আলমগীরকে লাথি দিয়ে রাস্তার নিচে গর্তে ফেলে দেয়। আসামী ইউসুফ সাথে সাথে রাস্তার নিচে গর্তে নামে। আসামী আশিক বাবু ও ইউসুফ উভয়ের পরিকল্পনামতে ইউসুফের কোমরে থাকা ছুরি দিয়ে ইউসুফ ভিকটিম আলমগীরকে এলোপাথাড়িভাবে ছুরিকাঘাত করতে থাকে। এক পর্যায়ে আলমগীর আঘাতের ফলে নিস্তেজ হয়ে পড়লে আসামীরা ভিকটিম আলমগীরের মৃত্যু নিশ্চিত করে। ইউসুফ তার ব্যবহৃত ছোরাটি বাঁশ ঝাড়ের দিকে জঙ্গলে ছুড়ে ফেলে দেয়। পরে আসামীরা ভিকটিমের ভ্যানটি ঠেলে নিয়ে কিছুদুর এসে আরেক ভ্যান চালককে চার্জ নাই বলে তার ভ্যানের সাথে বেধে জগদল বাজারে নিয়ে যায়। পরবর্তীতে তারা জগদল বাজার থেকে ভ্যানটি পঞ্চগড় পৌরসভাস্থ পাটোয়ারী পাড়ায় এনে চোরাই ভ্যান ক্রেতা নামে পরিচিত আসামী রফিকের নিকট সাড়ে সাত হাজার টাকায় বিক্রি করে। এদিকে গত ২৮ মার্চ (রোববার) আলমগীর নামে ওই ভ্যানচালক যুবকের লাশ বকশিগঞ্জ জোতগাঁও এলাকা থেকে উদ্ধার করা হয়।

এর আগে গ্রেফতারকৃত আসামী ইউসুফ ও আশিক বাবু গত ৯ জানুয়রি কাজী ফার্মের নিকট একটি ব্যাটারী চালিত অটো একইভাবে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে অটোর যান্ত্রিক ত্রুটির কারনে অটোটি নিয়ে যেতে ব্যর্থ হয় তবে সে ঘটনায় পঞ্চগড়ের নমলাগ্রামের মৃত মন্জুরুল ইসলামের ছেলে ভিকটিম লাবু ইসলাম (১৮) কে ধারালো অস্ত্র দিয়ে গলায় রক্তাক্ত জখম করে।

পুলিশ সূত্রে জানা যায়, ঘটনার সাথে জড়িত ও গ্রেফতারকৃত আসামীরা পেশাদার অপরাধী। ঘটনায় ২টি মামলা দায়ের হয়েছে। যাহার পঞ্চগড় সদর থানার মামলা নং-৩২, তারিখ -২৮/০৩/২০২১ খ্রিঃ ধারা- ৩০২/৩৯৪/৩৪ দঃবিঃ, অরপটি পঞ্চগড় সদর থানার মামলা নং-১৪, তারিখ -১১/০১/২০২১ খ্রিঃ ধারা- ৩৯৪/৩৪ দঃবিঃ। আসামীরা বিভিন্ন সময় যাত্রী বেশে চার্জারভ্যান ছিনিয়ে নিয়ে ক্রয়-বিক্রয় করে বলে প্রাথমিক তদন্তে জানা যায়। উত্তরবাংলা

এম২৪নিউজ/আখতার

Leave a Reply