সৈয়দপুরে নৈশকোচের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

নিউজ ডেস্ক:

নীলফামারীর সৈয়দপুর বাইপাস মহাসড়কের নৈশকোচের চাপায় সাগর রহমান নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে সৈয়দপুর বাইপাস ধলাগাছ চুনাখাওয়া মোড়ের জসিম বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত সাগর সৈয়দপুর শহরের মুন্সিপাড়ার ওবায়দুর রহমানের ছেলে ও শহরের সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজের ছাত্র।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেল আরোহী সাগর পেট্রল পাম্প থেকে তেল নিয়ে ধলাগাছ চুনাখাওয়া মোড় ঘুরে জসিম বাজার হয়ে বাড়ি ফিরছিল। এ সময় পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান সাগর।

সৈয়দপুর থানার ওসি আবুল হাসনাত খান বিষয়টির নিশ্চিত করে জানান, এ ঘটনায় পুলিশ নৈশকোচটিকে হেফাজতে নিলেও চালক এবং হেলপার পালিয়ে যান। সুত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার