টেকনাফে ২লাখ ৭০ হাজার ইয়াবাসহ ট্রলার জব্দ

অনলাইন ডেস্ক:

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২লাখ ৭০হাজার পিস ইয়াবাসহ একটি কাঠের ট্রলার জব্দ করা হয়েছে।

বুধবার দুপুর আড়াই টায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের টেকনাফ কোস্টগার্ড অফিসে স্টেশান কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল মাহমুদ এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিষয়টি জানান।

তিনি জানান, রাতের প্রথম প্রহরের দিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণপূর্ব জোনের টেকনাফ ও সেন্টমার্টিন বিসিজি স্টেশনের কোস্টগার্ড জওয়ানেরা সেন্টমার্টিনের গলাচিপা ঘাট সংলগ্ন এলাকায় যৌথভাবে অভিযানে যায়। এসময় একটি সন্দেহভাজন কাঠের ট্রলার ধাওয়া করলে তারা কিনারায় ভিড়ে ট্রলারটি ফেলে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড ট্রলারটি জব্দ করে। জব্দকৃত ট্রলার তল্লাশি করে অভিনব কায়দায় লুকানো ২লাখ ৭০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

এই ব্যাপারে পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য জব্দকৃত ট্রলার ও ইয়াবা টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার (বিএন) আমিরুল ইসলাম নিশ্চিত করেন। সূত্র: ইত্তেফাক অনলাইন

এম২৪নিউজ/আখতার