সৈয়দপুরে ফের চালু হচ্ছে বিশ্বের একমাত্র ফাইলেরিয়া হাসপাতাল

অনলাইন ডেস্ক:

নীলফামারীর সৈয়দপুরে প্রতিষ্ঠিত বিশ্বের একমাত্র ফাইলেরিয়া (গোদ রোগ) হাসপাতালটি ফের চালু হতে যাচ্ছে। মঙ্গলবার হাসপাতালের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

মঙ্গলবার দুপুরে এ উপলক্ষে হাসপাতালের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সমন্বয় পর্ষদের সভাপতি ও স্থানীয় কামারপুকুর ইউপি সাবেক চেয়ারম্যান জিকো আহমেদ। স্থানীয় জমিদাতা ও পরিচালনা কমিটি এবং প্রতিষ্ঠাতা কর্তৃপক্ষের মধ্যে সমন্বয়ের জন্য একটি পরিচলনা পর্ষদ গঠন করা হয়েছে।

বিশিষ্ট গোদ রোগ বিশেষজ্ঞ ডা. মোয়াজ্জেম হোসেন বিশ্বের একমাত্র ফাইলেরিয়া হাসপাতালটি প্রতিষ্ঠা করেন। ২০০২ সালে জাপান সরকারের অর্থায়নে বিশ্বের প্রথম ফাইলেরিয়া হাসপাতালটি যাত্রা শুরু করে। জাপান সরকার ও বাংলাদেশ সরকারের যৌথ সহায়তায় এখানে একটি পাঁচতলা ভবন নির্মাণ করা হয়। ফাইলেরিয়া হাসপাতালের সুনাম দেশ ছেড়ে বিদেশে ছড়িয়ে পড়ে। এখানে স্বল্পমূল্যেই বিশ্বমানের সেবা পেয়ে থাকে মানুষ।

দেশের উত্তর অঞ্চলের নীলফামারী জেলাসহ ঠাকুরগাঁও, পঞ্চগড়, দিনাজপুর, কুড়িগ্রাম ও গাইবান্ধার মানুষের ফাইলেরিয়া (গোদরোগ) রোগের প্রার্দুভাব এক সময় বেশি হওয়ায় হাসপাতালটি প্রতিষ্ঠিত হয়। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply