পীরগাছায় ইউপি সদস্যসহ ৮ জুয়াড়ি আটক

নিউজ ডেস্ক:

রংপুরের পীরগাছায় জুয়ার আসর থেকে আমিনুল ইসলাম রেজা নামে এক ইউপি সদস্যসহ ৮ জুয়াড়িকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার (১১ জুন) দুপুরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

আটকরা হলেন উপজেলার হাসনা গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুল ইসলাম রেজা (৪০), ফজলুল হক (৪২) ও  আমজাদ হোসেনের ছেলে আজাদুল ইসলাম (২৮), বড় হায়াৎখা গ্রামের আইয়ুব হোসেনের ছেলে আলমগীর হোসেন(৩২), আবুল হোসেনের ছেলে সৈয়দ আলী (২৬), ইউসুফ আলীর ছেলে জালাল উদ্দিন (২৮), আব্দুল মজিদের ছেলে শিপন মিয়া (২৮), আফতাব উদ্দিনের ছেলে জয়নাল উদ্দিন (৫৫)।

পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বড়হায়াৎখা গ্রামের সিরাজুল ইসলামের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় টাকার বিনিময়ে জুয়া খেলা অবস্থায় ৮ জনকে আটক করা হলেও আরও ১০ থেকে ১২ জন দৌড়ে পালিয়ে যায়। উদ্ধার করা হয় নগদ টাকাসহ জুয়া খেলার সরঞ্জাম। এ ঘটনায় শুক্রবার দুপুরে পীরগাছা থানায় একটি মামলা দায়ের হলে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

পীরগাছা থানার ওসি আজিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, জুয়া বন্ধে পীরগাছায় বিশেষ অভিযান চলছে। উপজেলার কোথাও জুয়া খেলতে দেয়া হবে না। বার্তা২৪

এম২৪নিউজ/আখতার

Leave a Reply