
নিউজ ডেস্ক:
পঞ্চগড়ের সদর উপজেলায় গম মাড়াই মেশিন খাদে পড়ে চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাতমেড়া ইউপির চেকরমারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিলানী মারুফ নীলফামারী জেলার ডোমার উপজেলার আনোয়ারের মোড় মুক্তির হাট এলাকার নুরুল হকের ছেলে। এ সময় তার এক সহযোগী আহত হন। আহত গোলাম রব্বানী একই উপজেলার চিলাহাটি এলাকার হাসনুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, মারুফ তার সহযোগী রব্বানীসহ তেতুঁলিয়ার দেবনগড় ইউপির দশমাইল এলাকয় গম মাড়াই শেষ করে পঞ্চগড়ের উদ্দেশ্যে রওনা হন। যাওয়ার পথে চাওয়াই সেতুর মোড়ে পৌছালে গতি বেশি থাকায় তাদের মাড়াই মেশিন উল্টে খাদে পড়ে যায়। মেশিনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায় জিলানী।
তেঁতুলিয়া হাইওয়ে থানার ওসি রবিউল আজম জানান, স্থানীয়দের সহায়তায় পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত চালক রব্বানীকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে করে। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। আইনগত প্রক্রিয়া শেষে ওই ব্যক্তির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সূত্র: ডেইলী বাংলাদেশ
এম২৪নিউজ/আখতার