দিনাজপুরে করোনা সচেতনতায় মাঠে নারী বাইকাররা

নিউজ ডেস্ক:

দিনাজপুরে করোনাভাইরাস নিয়ে সচেতনতা বাড়াতে মাঠে নেমেছেন নারী বাইকাররা। এ সময় সবার মাঝে মাস্ক বিতরণ ও মাস্ক পরিহিতদের শুভেচ্ছা জানান তারা।

বৃহস্পতিবার সকাল থেকেই দিনাজপুর উইমেন বাইকার’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভানেত্রী লায়লা আরজুমান্দ বানু ও সাধারণ সম্পাদক রাবেয়া খাতুন রানুর নেতৃত্বে শহরের বিভিন্ন পয়েন্টে মোটরসাইকেল র‌্যালিসহ সচেতনামূলক কর্মকাণ্ড পরিচালনা করেন নারী বাইকাররা।

সংগঠনটির সভানেত্রী লায়লা আরজুমান্দ বানু বলেন, সচেতনতাই আমাদের করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করতে পারে। স্বাস্থ্যবিধি মেনে চললে আমরা শিগগিরই করোনা মোকাবিলা করতে সক্ষম হব।

এসময় দিনাজপুর উইমেন বাইকার’স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি সেতেরা বেগম, কোষাধ্যক্ষ বিলকিস, প্রচার সম্পাদক সুমনা শারমিন, সাংগঠনিক সম্পাদক নাসরিন আক্তার, সদস্য বনানী, রেবেকা মাসুদ প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র: ডেইলী বাংলাদেশ

এম২৪নিউজ/আখতার

Leave a Reply