রংপুরের ৩ জেলায় ৩১ জনের করোনা শনাক্ত

স্টাফ  রিপোর্টার (রংপুর):

রংপুর মেডিকেল কলেজের (রমেক) পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১৮৮ নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৩১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

এর মধ্যে রংপুর জেলায় ২০ জন, গাইবান্ধা জেলায় ৮ জন, কুড়িগ্রাম জেলায় ৩ জনসহ সর্বমোট ৩১ জনের করোনা শনাক্ত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুন) বিকালে এ তথ্য নিশ্চিত করেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. একেএম নুরুন্নবী লাইজু।

রংপুর-২০ জন: পীরগঞ্জ-২, বদরগঞ্জ -২, পীরগাছা-৩, মমিনপুর-২, জেলা পুলিশ-১, নুরপুর-১, রমেকে ভর্তি রোগী-১, কলেজ রোড-১, সাতগড়া মিস্ত্রিপাড়া-১, গনেশপুর-১, বিনোদপুর-১, র‍্যাব শাপলা-১, মুলাটোল-১, মেডিকেল পাকারমাথা-১, রমেক আরটিআই কর্নার-১।

গাইবান্ধা -৮ জন: সদর-১, পলাশবাড়ী -৫, সাদুল্ল্যাপুর-১, সুন্দরগঞ্জ-১।

কুড়িগ্রাম-৩ জন: সদর হাসপাতাল-২, চিলমারী হাসপাতাল-১।

এম২৪নিউজ/আখতার।