
নিউজ ডেস্ক:
রংপুর বিভাগের হাট-বাজারগুলোতে ছড়িয়ে পড়েছে নকল ও ব্যান্ডরোলবিহীন বিড়ি। দোকানদারদের বিভিন্ন ধরনের উপঢৌকন দিয়ে বিক্রি করা হচ্ছে এসব বিড়ি। এতে প্রতি মাসে শুধু রংপুরের বিড়ি শিল্পনগরী হারাগাছ থেকে প্রায় ৭৭ কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার।
রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট বিভাগীয় কমিশনার ড. শওকত আলী সাদী জানান, যারা আইন অমান্য করছে ও রাজস্ব ফাঁকি দিচ্ছে তাদের সবাইকে আইনের আওতায় আনার চেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে।
রংপুর জেলা প্রশাসক আসিফ আহসান বলেন, নকল ব্যান্ডরোলের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে। এ জন্য টাস্কফোর্স টিম গঠন করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার