আবারও রংপুর সিটির নগর পিতা জাপার মেয়র মোস্তফা

রংপুর অফিস:

রংপুর সিটি করর্পোরেশনের তৃতীয় মেয়াদের নির্বাচনে আবারও মেয়র নির্বাচিত হয়েছেন জাতীয় পার্টির লাঙ্গল প্রতিকের প্রার্থী মোস্তফাফিজার রহমান মোস্তফা। তিনি তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৯৬ হাজার ৯০৭ ভোট বেশি পেয়ে নির্বাচিত হলেন। ফলাফল ঘোষণার পর তিনি আল্লাহর প্রশংসা করে নগরবাসিকে ফলাফল উৎসর্গ করেছেন।

মঙ্গলবার রাত ১২ টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই ফলাফল ঘোষণা করেন রংপুর সিটি করপোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোঃ আবদুল বাতেন। তিনি বেসরকারী ভাবে মোস্তাফিজার রহমান মোস্তফাকে মেয়র হিসেবে ঘোষণা দেন। তার প্রাপ্ত ভোট ১ লাখ ৪৬ হাজার ৭৯৮। তিনি নিকটতম প্রতিদ্ব›িদ্বর চেয়ে ৯৬ হাজার ৯০৭ ভোট। দ্বিতীয় হয়েছেন সবাইকে তাক লাগিয়ে দিয়ে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রতিকের আমিরুজ্জামান পিয়াল। তিনি পেয়েছেন ৪৯ হাজার ৮৯২ ভোট। তৃতীয় হয়েছেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে হাতি প্রতিকের লতিফুর রহমান মিলন পেয়েছেন ৩৩ হাজার ৩৬৬ ভোট এবং আওয়ামী লীগের প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া (নৌকা) পেয়েছেন ২২ হাজার ২৩৯ ভোট।

এছাড়াও বাংলাদেশ কংগ্রেসের ডাব প্রতিকের আবু রায়হার পেয়েছেন ১০ হাজার ৫৪৯ ভোট, জাকের পার্টির গোলাপ ফুল প্রতিকের খোরশেদ আলম খোকন পেয়েছেন ৫ হাজার ৮০৯ ভোট, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের মশাল প্রতীকের প্রার্থী পেয়েছেন ৫ হাজার ১৩৮ ভোট, খেলাফত মজলিশের দেওয়াল ঘড়ি প্রতিকের তৌহিদুর রহমান মন্ডল রাজু পেয়েছেন ২ হাজার ৮৬৮ ভোট এবং স্বতন্ত্র প্রার্থী মেহেদী হাসান বনি ২ হাজার ৬৭৯ ভোট।

ফলাফল প্রসঙ্গে জাতীয় পার্টির প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, এই বিজয়ের জন্য মহান আল্লাগ তায়ালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই বিজয়কে আমি রংপুর মহানগরবাসির কাছে উৎস্বর্গ করলাম। আপনার আগের মতো আমার পাশে থাকবেন। আমিও দরজায় পর্দাবিহীনভাবে আপনাদের পাশে থাকবো। দুর্নীতি মুক্ত থেকে নগরবাসির সেবা করার চেস্টা করবো ইনশাআল্লাহ। তিনি বলেন, ইভিএমএ ভোট ধরি গতিতে এবং বিভিন্ন কেন্দ্রের মেশিনের ক্রুটির কারণে ভোট কম পোলিং হয়েছে। যদি স্বাভাবিকভাবে ভোট হতো এবং কাংখিত ভোট পোল হতে তাহলে এবার আমি ২ লাখ ভোটের ব্যবধানে বিজয়ী হতাম।

নির্ধারিত সময়ের পরও ভোটঃ নির্ধারিত সময় সাড়ে ৪ টায় হলেও অনেককেন্দ্রে ভোট হয়েছে সন্ধার পর পর্যন্ত। একদিকে অনেক কেন্দ্রের ফলাফল ঘোষিত হয়েছে, আর অনেক কেন্দ্রে চলেছে ভোট। ইভিএমএ ভোট ধীর গতিতে হওয়ায় যারা সাড়ে চারটার আগে কেন্দ্রে প্রবেশ করেছিলেন তাদের ভোট নেয়া হয়েছে। এ বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত ছিল সাড়ে চারটার পরও যেসব কেন্দ্রের ভেতরে মানুষ থাকবে সেখানে ভোট গ্রহণ করা হবে।

নির্বাচন বেশ উৎসবমুখর হয়েছে বলে দাবি করে রিটার্নিং কর্মকর্তা মোঃ আবদুল বাতেন জানিয়েছেন, ভোট সুষ্ঠু এবং উৎসব মুখর হয়েছে। ইভিএমএ ভোট কম পোল হওয়ার কারণ ভোটারদের অসেচতনতা, ইভিএম মেশিন কিছু ত্রæটি দেখা দিলেও আমরা সাথে সাথে সেটা ঠিক করেছি। আমরা মক ভোটিংয়ের মাধ্যমে ইভিএমএ ভোট শিক্ষণ করেছি। কিন্তু মানুষ আসে নি।

এদিকে সকাল ১০টার দিকে নগরীর লায়নস স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার পর নৌকা প্রতীকের মেয়র প্রার্থী হোসনে আরা লুৎফা ডালিয়া। অন্যদিকে সকাল সোয়া ৯টার দিকে নগরীর আলমনগর কলেজ রোড সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন জাতীয় পার্টির মেয়র প্রার্থী মোস্তাফিজার রহমান মোস্তফা। তিনি ৮টা ৫০ মিনিটে ভোট দেওয়ার জন্য কক্ষে ঢুকলে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ত্রুটি দেখা দেয়। ভোট দিতে না পেরে ভোট কক্ষ থেকে বেরিয়ে সাংবাদিকদের কাছে ক্ষোভ প্রকাশ করেন মোস্তফা। পরে অবশ্য তিনি ভোট দিতে পেরেছেন

এম২৪নিউজ/আখতার

Leave a Reply