কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করলেন রংপুরের জেলা প্রশাসক

রংপুর অফিস:

রংপুরে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন মানুষের মাঝে খাদ্য সহায়তা তুলে দিয়েছে রংপুর জেলা প্রশাসন।

আজ মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে রংপুর জেলা স্কুল মাঠে কর্মহীন অসহায় মানুষের হাতে এ সহায়তা তুলে দেওয়া হয়। রংপুর জেলার জেলা প্রশাসক জনাব মোঃ আসিব আহসান কর্মহীন অসহায় মানুষের হাতে এ সহায়তা তুলে দেন।

করোনাকালীন সময়ে কর্মহীন অবস্থায় থাকা বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মাঝে মানবিক সহায়তা তুলে দেওয়া হচ্ছে বলে জেলা প্রশাসন সূত্র জানায়।

ব্যুরো, বাংলাদেশ ও পূবালী ব্যাংকের সার্বিক সহযোগিতায় আজ ৫৮০ টি অসহায় পরিবারকে সহায়তা প্রদান করা হয়।

Leave a Reply