
নিউজ ডেস্ক:
রংপুরবাসীর জনচলাচলের সুবিধার্থে এবং সড়ক দুঘর্টনা রোধে ও যানজট নিরসনের লক্ষে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে নগরীতে দু’টি ওভারব্রিজ নির্মানের উদ্যোগ নিয়েছেন রংপুর সিটি কর্পোরেশন।
আসন্ন ঈদুল আজহার পর পরেই নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এবং নগর ভবনের সামনে এই ওভার ব্রিজ দু’টি স্থাপন কাজ শুরু করা হবে।
সোমবার দুপুরে ওভার ব্রিজ দু’টি স্থাপনের জন্য সীমানা নির্ধারণ করা হয়। সীমানা নির্ধারণকালে উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফা।
এ সময় রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোঃ আজম আলী, সহকারী প্রকৌশলী জাফর হোসেনসহ রংপুর সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তা ও সংশ্লিষ্ট ঠিকাদারী প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ।
রংপুর সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী মোঃ আজম আলী জানান, ইতি মধ্যে ওভার ব্রিজ দু’টি স্থাপনের জন্য পরিমাপ হয়ে গেছে। আজ সীমানা নির্ধারণ করা হলো। আশাকরি আগামী আগস্ট মাসের দিকে ওভার ব্রিজ দু’টি স্থাপনের কাজ শুরু হবে।
তিনি জানান, ওভার ব্রিজ দু’টি নির্মাণে অনুমানিক ৫ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। আমাদের প্রতিদিন
এম২৪নিউজ/আখতার