
নিউজ ডেস্ক:
রংপুরের কাউনিয়া থানা পুলিশের আয়োজনে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলার মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রংপুর পুলিশ সুপার বিপিএম(বার) পিপিএম বিপ্লব কুমার সরকার।
মোফাজ্জল হোসেন সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইয়ুব আলীর সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, কাউনিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রংপুর সিনিয়র সহকারি পুলিশ সুপার (সি সার্কেল) আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) ফজলে এলাহী, উপজেলা নির্বাহী অফিসার উলফৎ আরা বেগম, ভাইস চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এ হান্নান, অধ্যক্ষ মুসা আহম্মেদ, মর্জিনা মেমোরিয়াল স্কুলের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ্ব মো. আব্দুল মজিদ প্রমুখ।
সমাবেশে উপস্থিত ছিলেন এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও স্থানীয় গন্যমান্যব্যক্তিবর্গ।