
নিউজ ডেস্ক:
রংপুরের পীরগঞ্জে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কারী শাহ্ আব্দুর রউফ কলেজ মাঠে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী অনুষ্ঠানে উপস্থিত সকলেই মাদক. জঙ্গী ও সন্ত্রাসবাদকে লাল কার্ড প্রদর্শন করেন।
মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাস বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিপিএম (বার) পিপিএম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও সাবেক সাংসদ আলহাজ্ব নুর মোহাম্মদ মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম এ মমিন, উপজেলা আওয়ামীলীগরে ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. আজিজুর রহমান রাঙ্গা, বজ্রকথার সম্পাদক কবি সুলতান আহম্মেদ সোনা, সাংগাঠনিক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র, অধ্যক্ষ খলিলুর রহমান প্রমুখ। সভাপতিত্ব করেন পীরগঞ্জ সরকারী শাহ্ আব্দুর রউফ কলেজের অধ্যক্ষ রাশেদুন্নবী চৌধুরী লাবু ।
আরো পড়ুন: মিঠাপুকুরে প্রতিবন্ধী ধর্ষণের ঘটনা ৪০ হাজার টাকায় রফাদফা
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। তিনি সহস্রাধিক শিক্ষার্থী ও জনতার উদ্দেশ্যে মাদক ব্যবসায়ী, কারবারী ও সহযোগীদের কঠোর হুশিয়ারী দিয়ে বলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন অপরাধী অপারাধীই সে যত শক্তিশালী ও ক্ষমতাবানই হোক না কেন তাকে অপরাধী হিসাবে গন্য করা হবে। অপরাধীদের কোন দল নাই এ নীতিতেই পুলিশ প্রশাসন কাজ করছে। তিনি উপস্থিত পুলিশ সদস্যদের বলেন থানায় সাধারন মানুষ যেন হয়রানীর শিকার না হয় সে ব্যাপারে স্থানীয় পুলিশ প্রশাসনকে নির্দেশ দেন।
উপস্থিত শিক্ষার্থীদের মাঝে তাৎক্ষনিক সাধারন জ্ঞান প্রশ্নোত্তর পর্বে বিজয়ী সপ্তম শ্রেনীর শিক্ষার্থীকে পুরস্কিত করা হয়। এসময় উপস্থিত সকলেই মাদক. জঙ্গী ও সন্ত্রাসবাদকে লাল কার্ড প্রদর্শন করেন।
M24news/এসএ