
নিউজ ডেস্ক:
রংপুরের কাউনিয়ায় ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে সোহরাব আলী (৪৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (৯ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।বিষয়টি নিশ্চিত করেছেন কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) সাজু মিয়া।
গ্রেফতার সোহরাব আলী উপজেলার বালাপাড়া ইউনিয়নের চরঢুসমারা গ্রামের মৃত সাহাব উদ্দিনের ছেলে।
পুলিশ জানায়, গত শনিবার দুপুরে ওই শিশুকে বাড়িতে একা পেয়ে মোবাইলে ভিডিও দেখানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে সোহরাব। এ ঘটনায় শিশুটি অসুস্থ হয়ে পড়লে শনিবার রাতেই তাকে কুড়িগ্রামের রাজারহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ঘটনাটি জানাজানি হলে গত মঙ্গলবার রাতে শিশুটির বাবা বাদী হয়ে কাউনিয়া থানায় অভিযোগ দায়ের করেন।
কাউনিয়া থানার ওসি মাসুমুর রহমান বলেন, গত শনিবার রাতে ভুলবসত শিশুটির বাবা রাজারহাট থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে বিষয়টি জানতে পেরে মঙ্গলবার রাতেই শিশুটির বাবা-মাকে থানায় ডেকে আনা হয়। এ ঘটনায় মামলা দায়ের হলে রাতেই অভিযুক্ত সোহরাব আলীকে গ্রেফতার করা হয়।
এম২৪নিউজ/আখতার