রংপুরে বাসে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

নিউজ ডেস্ক:

রংপুরের কাউনিয়ায় অভিনব কায়দায় লাগেজে করে সাড়ে ১২ কেজি গাঁজা পাচারের সময় দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বুধবার (৬ এপ্রিল) সকালে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এর আগে মঙ্গলবার (৫ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার আর-কে রোডে হলদীবাড়ী রেলগেইট এলাকায় ঢাকাগামী হানিফ এন্টার প্রাইজ (ঢাকা মেট্রো ব ১৪-৬৮৭৯) বাসে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- লালমনিরহাট সদর উপজেলার কুলাঘাট গ্রামের শওকত আলীর ছেলে জাহাঙ্গীর আলম (৩০) ও একই উপজেলার খাটামারী গ্রামের হাসেন আলীর ছেলে আহাদ আলী (৩০)।

পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানা পুলিশের একটি দল বাসটি থামিয়ে তল্লাশি চালায়। এসময় বাসের লকারে রাখা একটি লাগেজ থেকে সাড়ে ১২ কেজি গাঁজা জব্দ করে। পরে তাদেরকে গ্রেফতার করা হয়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply