রংপুরে ২৭৯০ কেজি চালসহ ইউপি সদস্য আটক

নিউজ ডেস্ক:

রংপুরের কাউনিয়ায় কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির ২৭৯০ কেজি চালসহ এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। তার নাম আশরাফুল আলম। বৃহস্পতিবার বিকালে উপজেলার রাজেন্দ্র বাজার থেকে তাকে আটক করা হয়।

আশরাফুল উপজেলার বালাপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য। 

বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ওসি আজিজুল ইসলাম জানান, বৃহস্পতিবার বিকালে কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় থাকা ২ হাজার ৭৯০ কেজি চাল গোডাউন থেকে তুলে রাজেন্দ্রপুরের একটি চাতালে নিয়ে গিয়ে বস্তা বদল করছিল স্থানীয় বালারহাট ইউনিয়ন পরিষদের ৭ নং ওয়ার্ডের সদস্য আশরাফুল আলম। সরকারি বস্তা বদল করে অন্য বস্তায় ঢুকিয়ে সেখান থেকে সেগুলো কালোবাজারে বিক্রি করার জন্য প্রস্তুতি নেয়া হচ্ছিল।

ওসি বলেন, খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে চালসহ যুবলীগ নেতা ও ইউপি সদস্য আশরাফুলকে আটক করে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এম২৪নিউজ/আখতার