গঙ্গাচড়ায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার

নিউজ ডেস্ক:

রংপুরের গঙ্গাচড়ায় ধর্ষণের অভিযোগে হাবিলদার ইসলাম হাবিল (২৫) নামে এক প্রাইভেট শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (২ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

হাবিলদার ইসলাম হাবিল উপজেলার গজঘণ্টা ইউনিয়নের জয়দেব কৈপাড়া গ্রামের মোফাল হোসেনের ছেলে। এর আগে শুক্রবার (০১ অক্টোবর) রাতে তাকে তার বাড়ি থেকে আটক করা হয়।

মামলার বিবরণে জানা যায়, নবম শ্রেণির ওই ছাত্রীকে প্রাইভেট পড়াতেন হাবিল। গত ১৩ সেপ্টেম্বর রাত সাড়ে নয়টার দিকে অ্যাসাইনমেন্টের খাতা ঠিক করে দেওয়ার কথা বলে ওই ছাত্রীকে বাড়িতে ডাকে হাবিল। পরে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।

এঘটনায় গত শুক্রবার রাতে ওই শিক্ষার্থীর পিতা থানায় এজাহার দাখিল করলে থানা পুলিশ হাবিলকে আটক করেন।

গঙ্গাচড়া মডেল থানার এসআই শাহনেওয়াজ জানান, আটক হাবিলকে জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply