নিজের পাতানো ফাঁদে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল খামার মালিকের

নিউজ ডেস্ক:

রংপুরের গঙ্গাচড়ায় শিয়ালের হাত থেকে নিজ খামারের মুরগি বাঁচাতে বিদ্যুতের তার দিয়ে ফাঁদ পেতেছিলেন খামার মালিক মোফাজ্জল হোসেন নাহিদ। কিন্তু নিজের পাতা ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান তিনি।

মঙ্গলবার রাতে উপজেলার গজঘন্টা ইউনিয়নের দোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার সকালে মুরগীর খামার থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে গঙ্গাচড়া থানার ওসি সুশান্ত কুমার জানান, শিয়ালের হাত থেকে খামারের মুরগি বাঁচাতে ফাঁদ হিসেবে জিআই তার দিয়ে ঘিরে সেখানে বিদ্যুৎসংযোগ দিয়েছিলেন নাহিদ। মঙ্গলবার রাতের যে কোন সময় খামারের ওই বিদ্যুতের লাইনে জড়িয়ে মারা যান তিনি। বুধবার সকালে বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে