
নিউজ ডেস্ক:
করোনা সংক্রমন রোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে রংপুর টুরিস্ট পুলিশ বিশেষ ক্যাম্পেইন কর্মসুচি চালু করেছে। মাঙ্কবিহীন দর্শনার্থীদের কোন বিনোদন কেন্দ্রে প্রবেশে বাঁধা দেয়ার আহবান জানানো হয়।
মঙ্গলবার বিকালে নগরির মাহিগঞ্জে অবস্হিত তাজহাট জমিদার বাড়িতে মাস্ক পরিধান ও ব্যবহারে উদ্বুদ্ধকরণ নিয়ে আলোচনা সভা করে। আগত দর্শনার্থীদের শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে বিনোদন উপভোগ করার আহবান জানান জেলা টুরিষ্ট পুলিশের পুলিশ সুপার আসাদুজ্জামান।
পরে দর্শনার্থীদের মাঝে বেশ কিছু মাস্ক বিতরন করা হয়। এসময় টুরিষ্ট পুলিশের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এম২৪নিউজ/আখতার