গোবিন্দগঞ্জে বসতবাড়িতে বিস্ফোরণ, নিহত ৩

নিউজ ডেস্ক:

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মেকুরাই নয়াপাড়া গ্রামে একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায়  ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছে বলে জানা গেছে।

আজ বুধবার (২৪ মার্চ) বিকেল ৪টার দিকে  এ ঘটনা ঘটে। তবে কী কারণে বিস্ফোরণ হয়েছে তা জানা যায়নি।

নিহতরা হলেন, বাড়ির মালিক বোরহান মিয়া (৩৬), একই গ্রামের মৃত কবিরের ছেলে অহেদুল (৪০) ও অন্য একজন অজ্ঞাত ব্যক্তি। বিস্ফোরণে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। বোরহান মিয়াকে হাসপাতলে নেয়ার পথে তিনি মারা যান।

স্থানীয়রা জানান, কয়েকজন অপরিচিত ব্যক্তি বোরহানের বাড়িতে প্রবেশ করেন। এসময় বাড়ির মধ্যে শোরগোল ও গুলির শব্দ শুনতে পান তারা। পরে বিকট শব্দে বিস্ফোরণে ঘরের টিনের চাল উড়ে যায়। এ ঘটনায় ওই ৩ ব্যক্তি নিহত হন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম মেহেদী হাসান জানান, ফায়ার সার্ভিসের সহায়তা উদ্ধার তৎপরতা চালানো হয়েছে। এ ঘটনার মূল রহস্য উদঘাটনের চেষ্টা চেলছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply