জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ উপলক্ষে রংপুরে এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা

রংপুর অফিস:

বিকল্প ব্যবস্থাপনায় ১ থেকে ১৪ এপ্রিল ২০২১ জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহ ও ১৬ থেকে ২০মে ২০২১ সময়কালীন ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরিক্ষা কার্যক্রম উদ্যাপন উপলক্ষে এক এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভা রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে আজ সোমবার নগর ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

রংপুর সিটি কর্পোরেশনের আয়োজনে গতকাল সোমবার নগর ভবনের সভা কক্ষে অনুষ্ঠিত এ্যাডভোকেসি ও পরিকল্পনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান।

রংপুর সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ কামরুজ্জামান এবনে তাজ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন মিঞা ও সচিব মোঃ রাশেদুল হক।

এ সময় বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহসান হাবীব, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আক্তারুজামান, ইসলামী ফাউন্ডেশন রংপুর প্রতিনিধি দেলোয়ার হোসেন ও স্যানিটারী ইন্সপেক্টর মোঃ আব্দুল কাইয়ুম।

এমম২৪নিউজ/আখতার

Leave a Reply