
স্টাফ রিপোর্টার:
আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) রংপুর জেলা পুলিশের রিজার্ভ অফিস বার্ষিক পরিদর্শন করেছেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য। এ সময় তাকে ফুলেল অভ্যর্থনা জানান রংপুর জেলা পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার।
প্যারেড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) মারুফ আহম্মেদের নেতৃত্বে রংপুর জেলা পুলিশ সদস্যদের সমন্বয়ে গঠিত ৮টি কন্টিনজেন্ট ও ব্যান্ডদলের মনোমুগ্ধকর নয়নাভিরাম প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন ডিআইজি দেবদাস ভট্টাচার্য।
এসময় অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে ডিআইজি বলেন, পেশাদারিত্ব বজায় রেখে নিজ দায়িত্ব আন্তরিকতার সাথে পালন করে জনগনকে প্রত্যাশিত সেবা প্রদান করতে হবে। প্রত্যেক পুলিশ সদস্যকে জনবান্ধব ও আধুনিক মানসিকতার অধিকারী হতে হবে। দেশের চলমান উন্নয়নকে এগিয়ে নিতে মাদক, গুজব, জংগীবাদ ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানে থেকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে উজ্জীবিত হয়ে এই “মুজিববর্ষে” পুলিশ সম্পর্কে মানুষের নেতিবাচক ধারণা দূর করে জনবান্ধব পুলিশে পরিণত হবার জন্য সকল পুলিশ সদস্যের প্রতি আহ্বান জানান তিনি
প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহন শেষে রংপুর জেলা পুলিশের, রিজার্ভ অফিস, যানবাহন শাখা, রেশন স্টোর, মোটরযান শাখা,অস্ত্রাগার সহ বিভিন্ন দপ্তরের কার্যক্রম খতিয়ে দেখেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন ।
প্যারেড পরিদর্শনকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ আবু মারুফ হোসেন ও অতিরিক্ত পুলিশ সুপার (জেলা বিশেষ শাখা) মোঃ ফজলে এলাহী সহ জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও পুলিশ সদস্যবৃন্দ।
এম২৪নিউজ/আখতার