সিগারেটের আগুনে গ্যাসের চুলায় বিস্ফোরণ, একই পরিবারের ৮ জন দগ্ধ

নিউজ ডেস্ক:

নারায়ণগঞ্জের সাইনবোর্ডে একটি একটি পাঁচতলা ভবনের নিচতলায় সিগারেট জ্বালাতে গিয়ে গ্যাসের চুলা বিস্ফোরণ হয়ে একই পরিবারের আটজন দগ্ধ হয়েছেন। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- কিরণ মিয়া, আবুল হোসেন, হিরণ মিয়া, কাওসার মিয়া, মুক্তা আক্তার, ইলমা আক্তার, নূর জাহান ও আপন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দগ্ধদের স্বজন ইলিয়াস জানান, ঘুম থেকে উঠে সিগারেটের জন্য আগুন জ্বালালে পুরো ঘরে আগুন ধরে যায়। ধারণা করা হচ্ছে, গ্যাস জমে থাকায় আগুন লেগেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, জমে থাকা গ্যাসেই চুলায় বিস্ফোরণ ঘটেছে। ধারণা করা হচ্ছে, রাতে চুলা বন্ধ না করে ওই পরিবারের লোকজন ঘুমিয়ে পড়েছিলেন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

সূত্র: ডেইলী বাংলাদেশ।