তারাগঞ্জে আলমপুর ইউপি চেয়ারম্যান সবুজ চৌধুরীর ইন্তেকাল

নিউজ ডেস্ক:

রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মন্জুর কাদের চৌধুরী সবুজ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

শুক্রবার রাত প্রায় সাড়ে ৮ টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৫০। তিনি বেশ কিছুদিন যাবত পেটে টিউমার রোগে ভুগছিলেন। সে স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে ওই ইউনিয়নের ইউপি সদস্য কামরুজ্জামান,বাদশা ও এনামুল হক।

এম২৪নিউজ/আখতার।