তারাগঞ্জে নৈশ কোচের ধাক্কায় স্বামীর মৃত্যু, স্ত্রী আহত

রংপুর অফিস:

রংপুরের তারাগঞ্জে নৈশ কোচের ধাক্কায় ছাবেদ উদ্দিন প্রামাণিক নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ সময় মোটরসাইকেলে থাকা তার স্ত্রী গুরুত্বর আহত হয়েছেন।

শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের চড়কডাঙ্গা মোড় নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ছাবেদ উদ্দিন প্রামাণিক উপজেলার কুর্শা ইউনিয়নের অনন্তপুর গ্রামের মৃত তফেল উদ্দিন প্রামাণিকের ছেলে।

তারাগঞ্জ হাইওয়ে থানা সূত্রে জানা যায়, ছাবেদ উদ্দিন প্রামাণিক তার স্ত্রীসহ ইকরচালী ইউনিয়নের বরাতী গ্রামে শ্বশুর বাড়িতে মোটরসাইকেল যোগে রাতে দাওয়াত খেতে যাচ্ছিলেন। পথি মধ্যে চড়তডাঙ্গা মোড় নামক স্থানে পৌঁছলে সৈয়দপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি নৈশ কোচে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ছবেদ উদ্দিন ও তার স্ত্রী গুরুত্বর আহত হন।

খবর পেয়ে তারাগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাদেরকে গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে ওই দিন রাত ১২ টার দিকে ছাবেদ উদ্দিনের মৃত্যু হয়।

তারাগঞ্জ হাইওয়ে থানার ওসি নুরনবী প্রধান সড়ক দুর্ঘটনায় বিষয়টি নিশ্চিত করেছেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply