
নিউজ ডেস্ক:
রংপুরের পীরগঞ্জে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ডাকাতির সাথে জড়িত থাকার মামলায় ২ জনকে গ্রেফতার করেছে পীরগঞ্জ থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে এ কথা জানায় পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সরেস চন্দ্র।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, রংপুরে পুলিশ সুপার বিপ্লব কুমার সরকার বিপিএম (বার) পিপিএম ও সহকারী পুলিশ সুপার ডি সার্কেল আরমান হোসেন পিপিএম স্যারের বিশেষ দিক নির্দেশনায় আমিসহ এস আই আবু বক্কর সিদ্দিক সঙ্গীয় ফোর্স তাদের গ্রেফতার করি। তাদের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় গত ২৪ ডিসেম্বর মামলা করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, পীরগঞ্জ ইউনিয়নের বাজিতপুর গ্রামের মৃতঃ আঃ মজিদ ওরফে বাটুরের পুত্র মেজবাহুর রহমান ওরফে সাদ্দাম (২৬), গাইবান্ধা জেলার ফুলছড়ি উপজেলার চররসুলপুর গ্রামের মাহবুবার রহমান ওরফে মুকুল ডাক্তারের পুত্র আল মামুন হিরা (৩৫)।