
নিউজ ডেস্ক:
রংপুরের পীরগঞ্জে চিহ্নিত মাদক কারবারি জয়নাল আবেদীনকে (৩৭) আটক করেছে পুলিশ। এসময় তার সাথে থাকা মোটরসাইকেল তল্লাশি করে ৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
জয়নাল আবেদীন একজন ভ্রাম্যমাণ মাদক বিক্রেতা বলে জানা যায়।
রবিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে তাকে নিয়মিত মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
জয়নাল আবেদীন দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ব্যাপারীটোলা এলাকার মৃত্যু জাবেদ আলীর ছেলে।
পুলিশ জানায়, রবিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ড. এম এ ওয়াজেদ মিয়া সেতুর পূর্ব পার্শ্বে বিশেষ অভিযান পরিচালনা করে জয়নাল আবেদীনকে আটক করে পুলিশ। পরে তার সাথে থাকা মোটরসাইকেলটিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৯৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগী ও ক্রেতারা পালিয়ে যায়।
পীরগঞ্জ থানার ওসি সরেস চন্দ্র জানান, বিশেষ অভিযান পরিচালনা করে ৯৩ বোতল ফেনসিডিলসহ জয়নাল আবেদীনকে আটক করা হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে জেল হাজতে পাঠানো হয়েছে।
এম২৪নিউজ/আখতার