
নিউজ ডেস্ক:
রংপুরে পৃথক অভিযানে ৫৬৪ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৩।
রোববার (২১ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর র্যাব-১৩ এর এএসপি ও মিডিয়া অফিসার সামুয়েল সাংমা বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে একটি আভিযানিক দল শনিবার রংপুরের পাগলাপীর বাজারে অভিযান চালায়। এ সময় ২৭৯ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী জহিরুল ইসলাম (৩২) ও রায়হান বাবুকে (২৫) আটক করে।
একই সময়ে নীলফামারী ক্যাম্পের অপর একটি আভিযানিক দল রংপুরের গঙ্গাচড়া উপজেলার আলমবিদিতর ইউনিয়ন থেকে ২৮৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী বাবুল হোসেন বাবুকে (২৬) আটক করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে রংপুরের কাউনিয়া ও গঙ্গাচড়া থানায় পৃথক দুইটি মাদক মামলা দায়ের করে তাদের কারাগারে পাঠানো হয়।
এম২৪নিউজ/আখতার