
স্টাফ রিপোর্টার:
রংপুরের পীরগঞ্জে দুষ্কৃতকারী ও সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে খাবার, শাড়ি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে করিমপুর মাঝি পাড়ায় সনাতন ফিলোসফি এন্ড স্কালাপচার(এসপিএস) এর উদ্যোগে শাড়ি, চাল, ডাল, আলু,লবন, পেঁয়াজ, চিড়া, মুড়িসহ লক্ষাধিক টাকার মালামাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন এসপিএসের প্রতিনিধি লিখন ঘোষ, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ মিঠাপুকুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক সনজিৎ কুমার মহন্ত, সাংগঠনিক সম্পাদক অর্জুন রায়, অর্থ সম্পাদক সুমন সরকার , মিলন মহন্তসহ অন্যান্যরা।
এম২৪নিউজ/আখতার