
খবর বিজ্ঞপ্তির:
রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানা পুলিশ কর্তৃক নেশা জাতীয় মাদকদ্রব্য ১০২ (একশত দুই) বোতল ফেনসিডিল উদ্ধারসহ ৪ জন গ্রেফতার করা হয়েছে।
গত ২১-১০-২০২১ খ্রি. গোপন সংবাদের ভিত্তিতে মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ আব্দুর রশীদ এর নির্দেশে এসআই (নিঃ) মোঃ মনোয়ার হোসেন, এসআই (নি:) মো: জিয়াউর রহমান, এসআই (নি:) মো: দুলাল মিয়া এবং সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা কালে উক্ত থানাধীন ২০নং ওয়ার্ডস্থ গুরাতীপাড়া জনৈকা রোকসানা পারভীন এর ভাড়া দেওয়া বাসায় অভিযান পরিচালনা করে নেশা জাতীয় মাদকদ্রব্য ১০২ (একশত দুই) বোতল ফেনসিডিল (যার মূল্য অনুমান ৫১,০০০ টাকা) উদ্ধারসহ ৪ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের নাম ও ঠিকানা- (১) মো: এনায়েত হোসেন মোহন (৪৮),পিতা- মোঃ বেলায়েত হোসেন, সাং-দক্ষিণ মুলাটল (ব্যাংক কলোনী)। (২) মো: হাসান আলী @ সেতু (৩০), পিতা- মৃত আব্দুল লতিফ, সাং-নিউ জুম্মাপাড়া (ছোটো মাদ্রাসার পাশে), উভয় থানা- কোতোয়ালী, মহানগর, রংপুর। (৩) মো: আল- আমিন (২২) পিতা- মৃত নূর ইসলাম। (৪) মো: হাসান মুন্সী (২৪), পিতা- মো: মিলন মুন্সী, উভয় সাং-বারীগাও থানা-কেরানীগঞ্জ, জেলা: ঢাকা।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীন একটি মামলা দায়ের করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার