
রংপুর অফিস:
রংপুরের পীরগঞ্জ পৌরসভায় মেয়র পদে আওয়ামীলীগ প্রার্থী নৌকা প্রতিক মোঃ তাজিমুল ইসলাম ৭ হাজার ৬ শত ৯৮ ভোট পেয়ে পীরগঞ্জ পৌরসভায় মেয়র হিসেবে বে সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন জানান, নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত সদস্য এবং ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। ভোটকেন্দ্র ছাড়াও নির্বাচনী এলাকাগুলোতে বিজিবি, পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে।
পীরগঞ্জ পৌরসভায় পৌরসভায় মেয়র পদে প্রতিদ্বন্ধীতা করেন ৩জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর ১১জন এবং সাধারণ কাউন্সিলর পদে ৩১ প্রতিন্ধিতা করছেন। নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত এ পৌরসভায় ভোটার সংখ্যা ১৪ হাজার ৮৬১ জন ভোটার রয়েছেন।
এম২৪নিউজ/আখতার