রংপুরে শপথ নিলেন নবনির্বাচিত ২৩ ইউপি চেয়ারম্যান

রংপুর অফিস:

রংপুরে দ্বিতীয় ও তৃতীয় ধাপে অনুষ্ঠিত (পীরগাছা, পীরগঞ্জ ও কাউনিয়া) তিন উপজেলা ২৩ ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানরা শপথ নিয়েছেন। আজ সোমবার বিকেল ৪টায় রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেন। তাদের শপথ বাক্য পাঠ করার জেলা প্রশাসক আসিব আহসান।

শপথ অনুষ্ঠানে দ্বিতীয় ধাপে নির্বাচিত পীরগঞ্জ উপজেলার ৯ জন ও পীরগাছা উপজেলার ৮ জন চেয়ারম্যান এবং তৃতীয় ধাপে নির্বাচিত কাউনিয়া উপজেলার ৬ জন চেয়ারম্যান উপস্থিত ছিলেন। আগামী পাঁচ বছর মেয়াদে তারা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।

শপথ গ্রহণ অনুষ্ঠানে জেলা প্রশাসক আসিব আহসান নির্বাচিত চেয়ারম্যানগণকেস্ব-স্ব ইউনিয়নে সরকারের চলমান কাজগুলো সততার সাথে সম্পন্ন করার পাশাপাশি নাগরিক সেবা নিশ্চিত করার আহ্বান জানান। শপথ বাক্য পাঠ করানো শেষে নবনির্বাচিত চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।

এসময় জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছাঃ শাহনাজ বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ গোলাম রব্বানীসহ অন্যান্য কর্মকর্তা ও ২৩ ইউনিয়ন পরিষদের সচিবরা উপস্থিত ছিলেন।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply