রংপুরে বিভাগীয় শ্রম আদালতে গ্রামীন ব্যাংকের চেয়ারম্যানসহ ৮ কর্মকর্তার বিরুদ্ধে মামলা

রংপুর অফিস:

চাকুরী কালীন অবসর জনিত পাওনা টাকার দাবীতে গ্রামীন ব্যংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও গ্রামীন কৃষি ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক প্রফেসর ডক্টর মুহাম্মদ ইউনুস সহ গ্রামীন ব্যংকের ৮ কর্মকর্তাকে বিবাদী করে গোলাম মোস্তফা নামে এক কর্মকর্তা ”বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ এর ১৩২ ধারা মোতাবেক রংপুরের বিভাগীয় শ্রম আদালতে মামলা দায়ের করেছে। মামলা নং-১৬।

গত ২০ শে ডিসেম্বর এই মামলা দায়ের করা হলেও গতকাল ২৬ শে ডিসেম্বর রোববার রংপুরের বিভাগীয় শ্রম আদালতের মাননীয় চেয়ারম্যান মোহাম্মদ হায়দার আলী মামলাটি আমলে নিয়ে বিবাদীগনের বিরুদ্ধে সমন জারীর আদেশ প্রদান করেন।

মামলার অপর বিবাদীগন হচ্ছেন, গ্রামীন কৃষি ফাউন্ডেশনের চেয়ারম্যান নূরজাহান বেগম, পরিচালনা পরিষদের সদস্য ও ব্যবস্থাপনা পরিচালক রতন কুমার নাগ, ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) আনিসুজ্জামান চৌধুরী, কোম্পানী সচিব শামসুদ দোহা, ব্যবস্থাপনা পরিচালক গ্রামীন টেলিকম ট্রাস্ট মোহাম্মদ শাহজাহান, বোর্ড সদস্য ইমামুস সুলতান এবং সালেহা বেগম।

মামলার বিবরনে জানাযায় , বাদী গোলাম মোস্তফা ১৯৮৬ সালে প্রশিক্ষনার্থী অফিসার হিসেবে গ্রামীন ব্যংকে চাকুরীতে যোগ দিয়ে সর্বশেষ সিনিয়র প্রিন্সিপাল অফিসার পদ থেকে চাকুরী শেষে ২০ বছর ৪ মাস ২৫ দিন বিভিন্ন পদে পদোন্নতি সহ নিরবিচ্ছিন্ন চাকুরী করে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারী তাঁকে অবসর দেয়া হয়। এ সময় পর্যন্ত তাঁর অবসরোত্তর ১৬ লাখ ২৭ হাজার ২৫০ টাকা পাওনা দাঁড়ালেও গ্রামীন ব্যংক কর্তৃপক্ষ সেই পাওনা পরিশোধে গড়িমসি করে র্দীঘ প্রায় এক বছর সময় ক্ষেপন কররেছে। এর প্রেক্ষিতে বাদী গোলাম মোস্তফা এই মামলা দায়ের করেছেন বলে তাঁর পক্ষের আইনজীবি মোহাম্মদ ছদির উদ্দিন এই প্রতিবেদককে জানান।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply