ঘরের তীরে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক:

রংপুরের পীরগাছায় ঝুলন্ত অবস্থায়মিতু আক্তার (২৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকালে উপজেলার বড় পানসিয়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। মিতু আক্তার ওই গ্রামের রহুল আমিনের স্ত্রী।

পীরদাছা থানা পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার পূর্বদেবু গ্রামের মৃত মাজাহারুল ইসলামের মেয়ে মিতু আক্তারের সঙ্গে প্রায় পাঁচ বছর আগে রুহুল আমিনের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের পারিবারিক কলহ চলে আসছিল। এক পর্যায়ে মিতু আক্তার সবার অগোচরে শনিবার রাত ১১টার দিকে ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেয় বলে স্বামীর পরিবারের লোকজন দাবি করছেন।

ঘটনার পর স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মিতুর ঝুলন্ত লাশ উদ্ধার করে। তবে মিতুর চাচা মঞ্জুরুল ইসলাম দাবি করেছেন, মিতুকে পরিকল্পিত ভাবে হত্যা করে ফাঁসে ঝুলিয়ে রাখা হয়েছে।

পীরগাছা থানার ওসি রেজাউল করিম বলেন, ‘মিতুর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’