
নিউজ ডেস্ক:
রংপুরের পীরগাছায় গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। বুধবার দুপুরে আটকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মঙ্গলবার রাত ২টার দিকে উপজেলার ইটাকুমারী থেকে তাদেরকে আটক করা হয়।
আটকৃকতরা হলেন উপজেলার কালিগঞ্জ (হারিয়াপাড়া) গ্রামের আল আমিনের ছেলে রবিউল ইসলাম (১৮) ও মোরশেদুল মিয়ার ছেলে রোকন মিয়া (১৮)।
পুলিশ জানায়, উপজেলার ইটাকুমারী বাজারে অভিযান চালায় পুলিশ। এসময় একটি অটো রিকশা থেকে এক কেজি গাঁজাসহ দুই জনকে আটক করা হয়। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত অটো রিকশাটি জব্দ করা হয়েছে।
পীরগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) মাঈদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদক আইনে মামলা দায়েরের পর গতকাল বুধবার দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।
সূত্র: উত্তরের সময়।