
নিউজ ডেস্ক:
রংপুর মেট্রোপলিটন পুলিশের অভিযানে মাদকসহ বিভিন্ন মামলায় ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। এসময় ২৮ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সন্ধ্যায় রংপুর মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (মিডিয়া এ্যান্ড ডিবি) আলতাফ হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে গণমাধ্যমে বিষয়টি জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিভিন্ন মামলায় ও গ্রেফতারী পরোয়ানাভুক্ত কোতয়ালী থানায় ১২ জন, তাজহাট থানায় ৪ জন, মাহিগঞ্জ থানায় ১ জন, হাজিরহাট থানায় ৩ জন, ডিবি পুলিশের হাতে ২জনসহ মোট ২২জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এছাড়াও রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ আইন অমান্যকারীদের বিরুদ্ধে ২২৭ টি মামলা দায়ের করে।
সূত্র: আমাদের প্রতিদিন।