রংপুরে ফেসবুক লাইভে এসে আত্মহত্যার প্ররোচনার মামলায় গ্রেপ্তার ৪

রংপুর অফিস:

রংপুরের পীরগাছার চাঞ্চল্যকর যুবক এর ফেসবুক লাইভে এসে আত্মহত্যার প্ররোচনার মামলার প্রধান আসামীসহ ৪ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।হত্যার সাথে জড়িত আসামীরা ঢাকা জেলার সাভার থানা এলাকায় আত্মগোপনে রয়েছে।

প্রাপ্ত গোয়ান্দা তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার বেলা ৫টার দিকে ঢাকা জেলার সাভার থানার হেমায়েতপুর একতা হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর আত্মহত্যার প্ররোচনা মামলার ৪ জন এজাহারনামীয় আসামী’কে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার কৃতরা হলেন,মোঃ শাহজাহান ইসলাম বাদল (৫০), মোঃ ইমদাদুল হক (৩৫), মোছাঃ শামীমা ইয়াসমিন সাথী (২৩), মোছাঃ বিথী আক্তার (৩০)।

মাহমুদ বশির আহমেদ ফ্লাইট লেফটেন্যান্ট সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) র‌্যাব ১৩ এক প্রেস বার্তায় জানান,গত ১২ফেব্রুয়ারী সকাল সাড়ে ৮টার সময় রংপুরের পীরগাছা থানা এলাকায় জনৈক ইমরোজ হোসেন রনি (৩০) নামক এক যুবক ফেসবুক লাইভে গিয়ে বিষ পান করে আত্মহত্যা করেন।

ফেসবুক লাইভে তিনি তার আত্মহত্যার জন্য স্ত্রী, শ্বশুর, চাচা শ্বশুর ও ভায়রা ভাই সহ শ্বশুরবাড়ির আরো কিছু সদস্যকে দায়ী করেন।

ঘটনা তদন্তে জানা যায় যে, গত ৪ বছর পূর্বে একই উপজেলার পশ্চিম হাগুরিয়া হাশিম গ্রামের দিনমজুর বাদল মিয়ার মেয়ে শামীমা ইয়াসমিন সাথীকে ভালোবেসে বিয়ে করেন ভিকটিম ইমরোজ হোসেন। বিয়ের পর তাদের সংসারে এক ছেলে সন্তান জম্ম নেয়। কিন্তু বেশ কয়েকদিন যাবৎ তাদের মাঝে মনোমালিন্যের সৃষ্টি হয়।

মনোমালিন্যের সূত্র ধরে দেনমোহরের ৫ লাখ টাকা ও ভরণপোষণ দাবি করে আসছিলেন। এক পর্যায়ে কাউকে না বলে ভিকটিমের স্ত্রী তার চাচা মুকুল মিয়ার বাড়িতে চলে যান। ভিকটিম তার স্ত্রীকে আনতে গেলে ভিকটিমের শ্বশুর বাড়ির লোকজন তাকে বিভিন্নভাবে অপমান অপদস্ত করে।

এ ঘটনার প্রেক্ষিতে ভিকটিম ফেসবুক লাইভে আসলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে যায়। বিষয়টি প্রিন্ট ও ইলেক্ট্রনিকস্ মিডিয়াসহ এলাকায় ব্যাপক চাঞ্চল্যেকর সৃষ্টি করে। যার প্রেক্ষিতে র‌্যাব আসামীদের গ্রেফতারে পুলিশের পাশাপাশি ছায়া তদন্ত করে।

গোয়ান্দা অনুসন্ধান এবং স্থনীয় সোর্সের সহায়তায় জানা যায় যে, উক্ত হত্যার সাথে জড়িত কয়েকজন আসামী ঢাকা জেলার সাভার থানা এলাকায় আত্মগোপনে রয়েছে। প্রাপ্ত গোয়ান্দা তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার বেলা ৫টার দিকে ঢাকা জেলার সাভার থানার হেমায়েতপুর একতা হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর আত্মহত্যার প্ররোচনা মামলার ৪ জন এজাহারনামীয় আসামী’কে গ্রেপ্তার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার কৃত আসামীরা উক্ত আত্মহত্যার ঘটনায় প্ররোচনার সাথে জড়িত বলে র‌্যাবের কাছে স্বীকারোক্তি প্রদান করেছে। তাদের আজ শনিবার রংপুর জেলার পীরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply