
রংপুর অফিস:
রংপুরের প্রচন্ড তাপদাহে জনজীবনে বেহাল অবস্থার ন্যায় রংপুর চিড়িয়াখানার প্রাণিকূলের জীবন অতিষ্ঠ হয়ে পড়েছে। তাপদাহের প্রচন্ডতায় এখানে দর্শক সমাগমও অনেক কমেছে।
এই অসহনীয় তাপদাহের প্রভাব পড়েছে বিভাগীয় নগরী একমাত্র রংপুর চিড়িয়াখানার প্রাণিকূলের মাঝেও। ভ্যাপসা এই গরমে স্বাভাবিক চলাফেরা উপেক্ষা করে ওরা নেমে পড়ে পানিতে, আশ্রয় নেয় ছায়ায়। খাচার ভেতরে নির্দিষ্ট স্থানে রাখা পানির চৌবাচ্চায় ভিড় জমায় সবাই, সুযোগ পেলেই নিজের শরীর ভিজিয়ে নেয়।
চিড়িয়াখানার কর্তৃপক্ষ জানিয়েছে, তাপদাহ থেকে রক্ষায় তারা অতিরিক্ত সতর্কতায় রয়েছেন। প্রতিদিনের খাবারের তালিকায় নতুন নতুন খাবার ও ভিটামিন দেয়া হচ্ছে।
রংপুরের আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, আজ শনিবার রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা রের্কড করা হয়েছে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার বিকেল তিনটা পর্যন্ত রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার রংপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।
গত এক সপ্তাহ ধরে এ অঞ্চলে অস্বাভাবিক রু² আবহাওয়া বিরাজ করছে। প্রচন্ড তাপপ্রবাহ ও গরম বাতাসে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। সূর্যকিরণ লম্বালম্বিভাবে আসায় গরম তীব্র অনুভব হচ্ছে। বিশেষ করে গরম বাতাস স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাধারণত তাপমাত্রা ৩০ ডিগ্রিতাপমাত্রা অতিক্রম করলেই প্রাণিকুলের শ্বাষ প্রশাষে কষ্ট হয়। সেখানে ৩৮ ডিগ্রি তাপমাত্রায় প্রাণিকুল ছটফট শুরু করে।
উল্লেখ্য- দেশে দুটি সরকারি চিড়িয়াখানার মধ্যে রংপুরে একটি। নগরীর প্রনকেন্দ্রে পুলিশ লাইন সংলগ্ন এলাকায় ১৯৯০ সালে রংপুর চিড়িয়াখানাটি চালু করা হয়। এটি দর্শনার্থীদের জন্য ১৯৯২ সালে খুলে দেওয়া হয়। প্রায় ২৮ একর জমির ওপর প্রতিষ্ঠিত এই চিড়িয়াখানাটিতে ৩৩ প্রজাতির ২৬০টি প্রাণী রয়েছে। এর মধ্যে সিংহ, বাঘ, জলহস্তী, হরিণ, অজগর সাপ, ইমু পাখি, উটপাখি, বানর, কেশওয়ারি, গাধা, ঘোড়া, ভালুক উল্লেখযোগ্য। দেশে দুটি সরকারি চিড়িয়াখানার মধ্যে রংপুর একটি। এসব প্রাণিগুলোর মধ্যে নিঃসঙ্গ অবস্থায় রয়েছে উটপাখি, ভাল্লুক, হনুমান ও কেশওয়ারি।
রংপুর চিড়িয়াখানার কর্মকর্তা ডাক্তার সাহাদৎ হোসেন জানান, প্রচন্ড গরমে মানুষের মত প্রাণিদের অস্বস্তি হচ্ছে। এ অবস্থায় প্রাণিদের পানি দিয়ে গোসল করানো হচ্ছে। পাশাপাশি স্যাভলন দিয়ে খাঁচা সব সময় পরিষ্কার করা হচ্ছে।
এম২৪নিউজ/আখতার