প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে : বাণিজ্যমন্ত্রী

নিউজ ডেস্ক:

বাণিজ্যমন্ত্রী  টিপু মুনশি বলেছেন, দেশ এখন আলু উৎপাদনে স্বয়ংসম্পন্ন। আলু এখন বিদেশে রপ্তানি হচ্ছে।

এ বছর আমরা ১০ হাজার মেট্রিক টন খাদ্যশস্য বিদেশে রপ্তানি করবো। ২০৩০ সালের মধ্যে এসডিজি বাস্তবায়নের লক্ষ্যমাত্রা হাতে নেওয়া হলেও তার দুই বছর আগেই তা বাস্তবায়ন করা সম্ভব হবে।

আজ রবিবার দুপুরে পীরগাছা উপজেলা পরিষদ অডিটরিয়ামে উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে এ দেশকে পিছিয়ে নেওয়ার ষড়যন্ত্র করা হয়েছে। কিন্তু তারই কন্যা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন।

তিনি আরো বলেন, গত ৯ নভেম্বর পর্যন্ত দেশে ২৩ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়েছে। আমাদের চাহিদা তার চেয়েও কম।

তিনি একটি দলের প্রধানকে ইঙ্গিত করে বলেন, এ দেশের রাজাকারদেরকে পাসপোর্ট দিয়ে বিদেশে যাতায়াতের সুযোগ করে দিয়েছে। সেই রাজাকারদেরকে মন্ত্রী বানিয়েছে।

সম্মেলনের প্রথম পর্বে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাকিম সরদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রংপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, সাংগঠনিক সম্পাদক তুহিন চৌধুরী, সাবেক সংসদ সদস্য হোসনে আরা লুৎফা ডালিয়া, জেলা আওয়ামী লীগের কোষাধক্ষ্য আবুল কাশেম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ মিলন, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফিরোজ হোসেন মিয়া, ছাত্রলীগ নেতা মনোয়ারুল ইসলাম মাসুদ ও মেহেদী হাসান রনি প্রমুখ।

সূত্র: কালের কন্ঠ।

Leave a Reply