
নিউজ ডেস্ক:
স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বুধবার (১৭ মার্চ) বিভিন্ন কর্মসূচি পালন করেছে রংপুর সিটি কর্পোরেশন।
কর্মসূচির মধ্যে ছিল জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, কেক কেটে জন্ম দিন উদযাপন, আলোচনা সভা ও দোয়া মাহফিল।
রংপুর সিটি কর্পোরেশনের মেয়র মোঃ মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন রংপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমীন মিঞা, সচিব মোঃ রাশেদুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এমদাদ হোসেন, নির্বাহী ম্যাজিষ্টেট ফিরুজুল ইসলাম, প্যানেল মেয়র আলহাজ্ব মোঃ মাহামুদুর রহমান টিটু, কাউন্সিলর মোঃ সেকেন্দার আলী, মাহাবুবুর রহমান মঞ্জু, হারাধন রায়, মিজানুর রহমান মিজু, রহমতুল্লাহ বাবলা, মোঃ মনোয়ার হোসেন লেবু, ফেরদৌসী বেগম, ফরিদা বেগম, নাজমুন্নাহান নাজমা, মনোয়ারা সুলতানা মলি, প্রশাসনিক কর্মকর্তা নাঈম উল হক, স্যানিটারী ইন্সপেক্টর আব্দুল কাইয়ুম, রংপুর সিটি কর্পোরেশন কর্মচারী ইউনিয়নের আহবায়ক মোঃ আব্দুর রহিম বাবলু ও সদস্য সচিব জাহাঙ্গীর কবীর শান্তসহ অন্যান্য কাউন্সিলর ও কর্মকর্তাবৃন্দ।
এম২৪নিউজ/আখতার