রংপুরে কুখ্যাত সন্ত্রাসী রিয়াজ হোসেন ভুট্ট গ্রেফতার

নিউজ ডেস্ক:

রংপুর র‌্যাব-১৩ এর সিপিএসসি ক্যাম্পের একটি আভিযানিক দল গত মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে রংপুর মহানগরীর কোতয়ালী থানার শিশু নিকেতন উচ্চ বিদ্যালয় এলাকায় অভিযান পরিচালনা করে কুখ্যাত সন্ত্রাসী রিয়াজ হোসেন ওরফে ভুট্টকে (২৩) গ্রেফতার করেছে।

ভুট্ট রংপুর মহানগরীর মেট্রোপলিটন কোতয়ালি থানার ধাপ কটকীপাড়া এলাকার রেজাউল করিম ওরফে নান্নুর পুত্র।

র‌্যাব-১৩, রংপুর-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান সংবাদ মাধ্যমে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানান, আটক রিয়াজ হোসেন ওরফে ভুট্ট এলাকার একজন কুখ্যাত সন্ত্রাসী ও ত্রাস হিসাবে পরিচিত। সে রংপুর মহানগরীর মেট্রোপলিটন কোতয়ালি থানার ধাপ কটকীপাড়া এলাকার রেজাউল করিম ওরফে নান্নুর পুত্র।

তার বিরুদ্ধে বিভিন্ন আদালতে ৭টি ওয়ারেন্ট পেন্ডিং আছে এবং ডাকাতি, খুন ও চুরিসহ ৫টি মামলা চলমান রয়েছে বলেও জানান তিনি।

এম২৪নিউজ/আখতার

Leave a Reply