
নিউজ ডেস্ক:
রংপুরে জেলা স্কুলের সামনে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের পুষ্পস্তবক ভাংচুর করেছে দুর্বৃত্তরা। সোমবার দিবাগত রাতের কোন এক সময় দুর্বৃত্তরা এই তাণ্ডব চালিয়েছে।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের পুষ্পস্তবক ভাংচুর এর প্রতিবাদে মঙ্গলবার জেলা স্কুলের সামনে সড়ক অবরোধ করে রেখেছে আওয়ামী লীগ নেতা-কর্মীরা।