
নিউজ ডেস্ক:
রংপুরের বদরগঞ্জে অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে ১৩ জন পুরুষ ও ১১ জন নারীকে আটক করেছে।
গত মঙ্গলবার (০৩নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে বদরগঞ্জ থানা পুলিশে বিশেষ অভিযানে পৌর শহরের জামুবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়।
বদরগঞ্জ থানার দায়িত্বপ্রাপ্ত অফিসার ইনচার্জ ও পরিদর্শক(তদন্ত) আরিফ আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, রামনাথপুর ইউনিয়নের সাতঘরিয়া পাড়ার ওবায়দুল হক পকিহানায় একটি বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে দেহ ব্যবসাসহ নানাধরণের অপকর্ম করে আসছে- একটি গোপন সংবাদের ভিত্তিতে সেখানে বিশেষ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মোট ২৩ জনকে আটক করা হয়।
তিনি আরো বলেন, আটককৃতরা সবাই দেশের বিভিন্ন এলাকা থেকে সেখানে এসেছিল। আটককৃতদের ২৯০ ধারায় আটক দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়।
এম২৪নিউজ/আখতার