
অনলাইন ডেস্ক:
রংপুরের বদরগঞ্জে সান্তনা রানী সরকার (৫০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) সকালে উপজেলার কুতুবপুর ইউনিয়নের নাটারাম কান্দুপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
সান্তনা রানী সরকার ওই গ্রামের কালি রঞ্জন সরকারের স্ত্রী।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সান্তনা রানী একজন মানসিক রোগী ছিলেন। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকায় এর আগেও একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেন তিনি। মঙ্গলবার তার স্বামী দিনাজপুরে আত্মীয়ের বাড়িতে বেড়াত যায়। সান্তনা রানী রাতে তার ঘরে একাই ঘুমিয়ে ছিলেন। সকালে তার পরিবারের লোকজন ঘরের সামনে গিয়ে ডাকাডাকি করে কোন সাড়া শব্দ না দেওয়ায় দরজা ভেঙে গলার ফাঁস লাগানো ঝুলন্ত সান্তনা রানীকে দেখতে পান।
বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাবিব জানান, সান্তনা রানী সরকার (৫০) একজন মানসিক রোগী। তিনি এর আগেও আত্মহত্যা করার চেষ্টা করেছিল বলে জানিয়েছেন স্থানীয় লোকজন। সান্তনা রানীর মৃত্যুতে পরিবার ও আত্মীয়-স্বজনের কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২নিউজ/আখতার