
অনলাইন ডেস্ক:
রংপুরে নাইট কোচের ধাক্কায় একাব্বর আলী (৪৫) নামে এক নিরাপত্তা প্রহরীর মৃত্যু হয়েছে। বুধবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কে নগরীর তাজহাট গলাকাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত একাব্বর আলী পীরগাছা উপজেলার প্রতাপ জয়সেন গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে। তিনি নগরীর একটি ক্লিনিকে নিরাপত্তা কর্মী হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, ওই মহাসড়কে তাজহাট গলাকাটা মোড়ে শাহ আলী নামের একটি নাইট কোচ সাইকেল আরোহী একাব্বর আলীকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করে রংপুর মেট্রোপলিটন তাজহাট থানার ওসি (তদন্ত) শাহ আলম জানান, নাইট কোচের ধাক্কায় একাব্বর আলী নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তবে নাইট কোচটিকে আটক করা সম্ভব হয়নি। সূত্র: ইত্তেফাক অনলাইন
এম২নিউজ/আখতার