
রংপুর অফিস:
রংপুরের বদরগঞ্জে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে নাজমুল ইসলাম নামে এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার রামনাথপুর ইউনিয়নের বার্নির বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা যায়, বার্নির বাজার এলাকায় একটি বাড়িতে অন্যদেন সঙ্গে রাজমিস্ত্রির কাজ করছিলেন নাজমুল ইসলাম। কাজ করার সময় বিদ্যুৎ এর তার সরাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে নাজমুল ও মোশারফ হোসেন পাপ্পু গুরুতর আহত হয়। তাদের মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নাজমুলকে মৃত ঘোষণা করেন। মোশারফ হোসেন পাপ্পুকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এম২৪নিউজ/আখতার