
রংপুর অফিস:
রংপুরে ৪ বছর অগে মৃত এক গৃহ বধূর নামে ভিজিডি কার্ড ইস্যূকরে অভিনব পন্থায় চাল আত্মসাৎ করার চ্যাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে । এই ঘটনায় হতবাক হয়েছেন গৃহবধূর স্বামী। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এ বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন।
বদরগঞ্জ উপজেলা সমাজ সেবা অফিস সূত্রে জানাগেছে, চলতি বছর ২০২১ সালের জানুয়ারী মাসে বদরগঞ্জ উপজেলার ৩ হাজার ১৫৫জন স্বামী পরিত্যাক্তা, অসহায়, গরীব ও দুঃস্থ্য নারীর তালিকা প্রস্তুত করা হয়। এই তালিকায় নাম এসেছে উপজেলার গোপালপুর ইউনিয়নের কিসমত বসন্তপুর গ্রামের মাহবুবুল ইসলামের মৃত স্ত্রী সুলতানা বেগমের। তিনি ২০১৭ সালের ২৪ ফেব্রƒয়ারী সন্তান প্রসব কালে মৃত্যূবরন করেন।
কয়েকটি কমিটির মাধ্যমে কয়েক দফা যাচাই বাছাই শেষে তালিকা অনুযায়ী ভিজিডি কার্ড ইস্যূ করা হয়। মৃত সুলতানা বেগমের নামেও একটি কার্ড ইস্যু হয়। যার কার্ড নং ১১৭৭। এই কার্ড এর মাধ্যমে প্রতিমাসে ৩০ কেজি চাল প্রত্যেক কার্ডধারীকে দেয়া হয়। এই কার্যক্রম জানুয়ারী ২০২১ থেকে শুরু হয়েছে। চলবে আগামী ২০২২ সালের ডিসেম্বর মাস পর্যন্ত।
এদিকে মৃত সুলতানার স্বামী মহাবুলের নামে পূর্ব থেকে ১০ টাকা কেজিতে চাল কেনার একটি কার্ড ছিল। এই কার্ড দিয়ে ডিলার পয়েন্ট থেকে তিনি নিয়মিত চাল কিনতেন। সম্প্রতি তিনি চাল কিনতে গেলে জানতে পারেন তার কার্ডটি কতৃপক্ষ বাতিল করেছেন। এর কারন জানতে গিয়ে অবগত হন ৪ বছর আগে দাফন হওয়া স্ত্রীর নামে ভিজিডি কার্ড আছে। একই পরিবারে সরকারী সুবিধা নেয়ার দু‘টি কার্ড রাখার বিধান না থাকায় তার কার্ডটি বাতিল করা হয়েছে।
এই খবর শুনে তিনি হতবাক হয়ে যান। প্রশ্ন জাগে মৃত স্ত্রীর নামে কার্ড হলো কিভাবে। কার্ডের চাল তুলছে কে। কিভাবে তুলছে। আর এর প্রতিকার পেতেই তিনি উপজেলা নিবার্হী কর্মকর্তার দফতরে লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগ পাওয়ার বিষয়টি বদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান স্বীকার করেছেন। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
এম২৪নিউজ/আখতার